Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

মহাসড়ক অবরোধ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১০ কিমি যানজট

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মহাসড়ক অবরোধ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১০ কিমি যানজট

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়, ফলে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।  সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে

শনিবার (৪ এপ্রিল) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ উত্তর শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এর ধারাবাহিকতায় কয়েক দিন আগে একই স্থানে আবারও সংঘর্ষ হয়েছিল, যা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ শনিবার রাতে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

চৌদ্দগ্রাম থানার ওসি) আবু মোহাম্মদ কাউসার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।