Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মহাসড়কে চলন্ত বাস উল্টে প্রাণ গেল সুপারভাইজারের

admin • 27 Jun 2024, 09:18 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মহাসড়কে চলন্ত বাস উল্টে প্রাণ গেল সুপারভাইজারের

ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের ওপর চলন্ত যাত্রীবাহী বাস উল্টে মারা গেছেন বাসের সুপারভাইজার। এ সময় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি।

বুধবার (২৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বাস সুপারভাইজারের নাম রাজন বেপারী। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি বাস বুধবার সকাল ৯টার দিকে গজারিয়া বাসস্টান্ডে পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের ওপর উল্টে যায়। এসময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।