Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

মসজিদের সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্ম'হত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মসজিদের সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্ম'হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় মসজিদের সিলিং ফ্যানে ঝুলে মো. মশিউর  রহমান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেলে মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোরস্থান পাড়ায় মোহাম্মদিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ওসি আরও বলেন, ‘সোমবার বিকেলে মেরুং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় মোহাম্মদিয়া জামে মসজিদের মিম্বারের সামনে সিলিং ফ্যানে নিজের ব্যবহার করা পাগড়ী দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে মশিউর।’ 

 

নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘পূর্বেও একই মসজিদে সে আত্মহত্যা করার চেষ্টা করেন। সে মানসিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে সে মসজিদের সিলিং ফ্যান আত্নহত্যা করেছে। আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ নেই। তাই লাশ ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছি।’

 

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকারিয়া জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের না করার জন্য  আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।