জেলার খবর
মসজিদের গ্লাস ভেঙে যুবকের মৃত্যু
admin
• 28 Jan 2024, 08:25 AM
• পঠিত 1 বার
কক্সবাজারের রামুতে মসজিদে প্রবেশের মুখে গ্লাস ভেঙে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করতে গিয়ে মুনসেফ আলীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
নিহত যুবকের নাম মুনসেফ আলী। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরমুরা এলাকার আহমেদ আলীর ছেলে। মুনসেফ আলী কোরআনের হাফেজ ছিলেন এবং তিনি দীর্ঘ বছর ধরে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী টিম লিডার হিসেবে কাজ করে আসছিলেন।
আরোপড়ুন:পঞ্চগড়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার!
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মাগরিবের নামাজে দেরি হওয়ায় তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করার সময় দরজার থাই গ্লাসের সঙ্গে মুনসেফের ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙে তার শরীর কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে মুসল্লিরা তাকে উদ্ধার করে প্রথমে রামুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।
মিরর/ আএটি
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





