Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মশা মারার ওষুধে পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

admin • 24 Jul 2023, 08:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মশা মারার ওষুধে পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে সারা বছর মশা নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গবেষণা করে মশা মারার ওষুধে পরিবর্তন আনতে হবে।

সোমবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না।

এ বিষয়ে সারাদেশের হাসপাতালগুলো সেবা দিতে প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক টিটু মিয়া, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।