Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মরণোত্তর বিচার হয় কি না, যা জানালেন আইনমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মরণোত্তর বিচার হয় কি না, যা জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়ার শাসনামলে খুন হওয়া মুক্তিযোদ্ধাদের বিচারের রিট দ্রুত সমাধান হবে। তার কারণ— আপনারা যার অভিভাবকত্বে আছেন, তিনিও একজন ভুক্তভোগী। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এই চেইন অব কিলিং শুরু করে জিয়াউর রহমান ও খুনি মোশতাক।

 

শুক্রবার (১৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে মায়ের কান্না আয়োজিত খুনি জিয়ার শাসন আমলে গুম খুনের শিকার বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, এই খুনিরা একটা জিনিস জানেনা যে আল্লাহ সব অন্যায়ের বিচার করেন। সুতরাং এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আপনারা পাবেন। প্রশ্ন উঠেছে— মরণোত্তর বিচার হয় কি না? উত্তর হচ্ছে— না। এ রকম বিচারে দোষীকে সাজা দেওয়া যায় না এবং তার আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ থাকে না। কিন্তু তাই বলে কি তাদের বিচার হবে না? হবে, এই যে মায়ের কান্না যে আন্দোলন শুরু করেছে, এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম খুনিদের ধিক্কার জানাবে, সেটাই হবে বড় বিচার। রিটে বলা হয়েছে স্বীকৃতি প্রদানের কথা, সেটাও দেওয়া হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেইন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।