Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ময়লার ড্রামে কাঁদছিল একদিনের নবজাতক,

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ময়লার ড্রামে কাঁদছিল একদিনের নবজাতক,

সাভারের আশুলিয়ায় ময়লার ড্রাম থেকে এক দিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

 

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাতে গোরাট এলাকার শিনশিন গার্মেন্টস সংলগ্ন একটি ময়লা ফেলার ড্রামে কে বা কারা একটি নবজাতক ফেলে যায়। পরে আজ সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক নারী। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই ময়লার ড্রামের ভেতরে ময়লার স্তুপ থেকে জীবিত অবস্থায় নবজাতকটি উদ্ধার করেন।

স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) হারুন অর রশিদ বলেন, নবজাতকটির বয়স মাত্র এক দিন। শিশুটির নাড়ি ছেঁড়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে শিশুটিকে আমাদের হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এক দিন বয়সী ওই নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।