Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ময়মনসিংহে দুই ভোট কেন্দ্রে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে দুই ভোট কেন্দ্রে আগুন

ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সকাল ৮ টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ভোররাত চারটার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টশার্কিট নাকি নাশকতা তা জানার চেষ্টা চলছে। তবে, আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মত পরিস্থিতি আছে।

 

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, 'সকাল ৮ টার দিকে নান্দাইল সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। তবে, অগ্নিকাণ্ডে কেন্দ্রের তেমন ক্ষতি হয়নি।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।