Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মনোনয়ন পত্র বিক্রি: তৃণমূল বিএনপির আয় সাড়ে ১৭ লাখ টাকা

admin • 22 Nov 2023, 09:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মনোনয়ন পত্র বিক্রি: তৃণমূল বিএনপির আয় সাড়ে ১৭ লাখ টাকা

বর্তমান সরকারের অধীনেই আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল তৃণমূল বিএনপি। তফসিল ঘোষণার পর শনিবার (১৮ নভেম্বর) মনোনয়ন পত্র বিক্রি শুরু করে দলটি। টানা পাঁচ দিন মনোনয়ন পত্র বিক্রি করেছে তৃণমূল বিএনপি। যা থেকে দলীয় কোষাগারে জমা হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।

 

মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ পর্যন্ত ৩৫০টি মনোনয়ন পত্র বিক্রি করেছে তৃণমূল বিএনপি। নতুন নিবন্ধন পাওয়া দলটির মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছিলো ৫ হাজার টাকা। সে হিসেবে ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করে তাদের আয় হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।

 

বুধবার (২২ নভেম্বর) রাতে দলটির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ চ্যানেল 24 কে এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি হয়েছে ৩৫০টি। আর জমা পড়েছে ২৭২টি মনোনয়ন পত্র।

   

এদিকে মনোনয়ন পত্র বিক্রির সময় আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান তৃণমূল বিএনপির এ নেতা।

   

সালাম মাহমুদ বলেন, বুধবার (২২ নভেম্বর) মুন্সিগঞ্জ -১ আসনের জন্য তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদার পক্ষে মনোনয়ন ফরম পত্র সংগ্রহ করেছে নেতাকর্মীরা। আজ (বুধবার) অনেকে এসে কথা বলেছেন, আগামীকাল তারা মনোনয়ন পত্র কিনবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।