Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মধ্যরাতে মাটির নিচে গ্যাস লাইনে আগুন

admin • 26 Jun 2024, 01:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মধ্যরাতে মাটির নিচে গ্যাস লাইনে আগুন

রাজধানীর লালমাটিয়ায় মধ্যরাতে মাটির নিচে গ্যাস লাইনে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে এই খবর পাওয়া যায়।

 

সরেজমিনে দেখা যায়, লালমাটিয়ায় একটি সড়ক উত্তপ্ত হয়ে উঠেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম এবং তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত হয়েছেন।

 

পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তারা। তাদের ধারণা, মাটির নিচে গ্যাস লাইন আছে সেখানে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে মেইনহল থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।