Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মধুখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

admin • 02 Feb 2024, 12:04 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মধুখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী ক্লাস্টারের আয়োজনে মতবিনিময় সভা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণ হয়। 

 

বৃহস্পতিবার ( ০১ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও কেডস (স্কুল ইউনিফর্ম) ২৭ জন পিতৃহীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ(খাতা ও কলম) বিতরণ করা হয়েছে।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম । এসময় ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক -শিক্ষার্থী ও  অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

শিশু শিক্ষার্থীদের ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিয়মিত সন্তানকে স্কুলে প্রেরণ ও শ্রেণিপাঠে অংশগ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে উপজেলা শিক্ষা অফিসার মতবিনিময় করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।