Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

মঙ্গলবার দক্ষিণের সব থানায় বিএনপির বিক্ষোভ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মঙ্গলবার দক্ষিণের সব থানায় বিএনপির বিক্ষোভ
বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি ডেকেছে দলটি। রোববার (২০ আগস্ট) বিএনপির নয়া পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, মামলা হলে কোর্টে হাজির হই, তবে কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে? বিএনপির অধিকাংশ নেতা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগ চেয়েছিল ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে। তাদের সোনার ছেলেরা সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করছে। তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার প্রমুখ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।