Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

মঙ্গলবার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মঙ্গলবার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আগামী মঙ্গলবার (২২ আগস্ট) জোহানেসবার্গের উদ্দেশে রওনা করবেন সরকার প্রধান।

রোববার (২০ আগস্ট) প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র বলছে, জোহানেসবার্গে আগামী ২২ থেকে ২৪ আগস্ট ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে সরকারপ্রধান চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। আগামী ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন চলবে। ওই সময়ে প্রধানমন্ত্রী ব্রিকসের শীর্ষ নেতাদের সঙ্গে কার্টেসি কল অন করবেন। সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে। চীন সেপ্টেম্বরে এশিয়ান গেমসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছিল, কিন্তু ওই একই সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের কারণে সেটা সম্ভব হচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।