Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ভোট প্রার্থনায় পেঁয়াজের মাঠে শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভোট প্রার্থনায় পেঁয়াজের মাঠে শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল

পেঁয়াজের মাঠে নেমেছেন ঝিনাইদহ -১ শৈলকুপা আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলাল। বুধবার দুপুরে তিনি মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া মাঠের রাস্তা দিয়ে শৈলকুপায় রওনা হন।

 

এসময় মাঠের সাধারণ কৃষকরা তার গাড়ী থামিয়ে পেয়াজের মাঠে নামিয়ে নিয়ে যান। পছন্দের এই প্রার্থীকে কাছে পেয়ে অনেকে আবার সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

মাঠে-ঘাটে, পাড়া-মহল্লায় ও হাট বাজারে অহংকারমুক্ত এই নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাধারণ ভোটাররা৷

তিনি ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে ট্রাক প্রতিকের প্রচারনা করতে মাঠে নেমেছেন। এরপর থেকেই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

শৈলকুপা পৌর এলাকাসহ ১৪ টি ইউনিয়নে ট্রাক প্রতিকের গণজোয়ার এসেছে বলে প্রার্থীর পক্ষ থেকে দাবী করা হয়েছে। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ই জানুয়ারী বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী।

তিনি নির্বাচিত হলে মারামারি হানাহানি ঘরবাড়ি ভাংচুর ও মামলা বাণিজ্য বন্ধসহ এলাকার উন্নয়নে সব সময় জনগণের পাশে থাকবেন বলেও ওয়াদা করেন।

উল্লেখ্য, নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। কোন ভোটারকে হুমকি ধামকি দিলে বা কাউকে ভোটাধিকার প্রয়োগে বাধাদান করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।