Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

ভোট চুরির প্রকল্প হিসেবে প্রশাসনে রদবদল : আমীর খসরু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভোট চুরির প্রকল্প হিসেবে প্রশাসনে রদবদল : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট চুরির প্রকল্প হিসেবে সরকার পুলিশ ও স্থানীয় প্রশাসনে রদবদল শুরু করেছে। এ প্রকল্প ভাঙতে হলে দরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টার দিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসে বিএনপি নেতারা।

বৈঠকের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন সবার প্রত্যাশা। অনির্বাচিত সরকারের কারণে দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে বিশ্বের সব গণতন্ত্রকামী দেশ উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, বিদেশিদের বার বার এদেশের নির্বাচন নিয়ে কথা বলার অর্থই হলো দেশে গণতন্ত্র নাই।

বৈঠকে ব্রিটিশ পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপি নেতাদের মধ্যে আমীর খসরু ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।