Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

‘ভোটে বাধা ও ভোট দিতে বাধ্য করা দুটিই মানবাধিকার লঙ্ঘন’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
‘ভোটে বাধা ও ভোট দিতে বাধ্য করা দুটিই মানবাধিকার লঙ্ঘন’

‘কেউ যদি নির্বাচন করতে না চান তাহলে তিনি এ অধিকারটি রাখলেন না। তবে কেউ ভোট দিতে চাইলে তাকে বাধা দেয়ার অধিকার কারও নেই। ভোটে বাধা ও ভোট দিতে বাধ্য করা দুটিই মানবাধিকার লঙ্ঘন।’

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

 

তিনি বলেন, সবাইকে ভোটে আনতে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব ছিল না বলে আমি মনে করি। কারণ, কোনো রাজনৈতিক দল নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের নিজের ব্যাপার। ভোট দেয়া এবং ভোটে অংশগ্রহণ করা একটি অধিকার। ভোট না দেয়া এবং ভোটে অংশগ্রহণ না করাও একটা অধিকার।

 

জাতীয় মানবাধিকার কমিশনের এই চেয়ারম্যান বলেন, বাধ্যতামূলকভাবে ভোট দিতে হবে- আমাদের দেশে সে ধরনের কোনো নিয়ম নেই। সে কারণে আমি বলব- কেউ যদি ভোট দিতে না চায়, তাহলে সেটা তার ইচ্ছা।

 

এটা সত্য- কেউ যদি ভোট দিতে চায়, তাকে বাধা প্রদান করা আইনের বরখেলাপ। এটা মানবাধিকার লঙ্ঘন। কেউ যদি ভোট দিতে না চায়, তাকে যদি জোর করে নিয়ে যাওয়া হয়- সেটাও লঙ্ঘন। আমরা এ বিষয়ে নজর রাখছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।