Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

ভোটে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে: ইসি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোট সব সময়েই উত্তেজনার বিষয়।

 

সে উত্তেজনা আনন্দের। দুর্ভাবনার নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। নিরপেক্ষভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে রোববার বিকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

ইসি আলমগীর বলেন, সুষ্ঠু পরিবেশ ও নিরাপদে ভোট দিয়ে ভোটাররা নির্বিঘ্নে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য সব ধরনের প্রচার ও ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন তারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

   

তিনি বলেন, ‘আপনারা জানেন সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন। রিটার্নিং অফিসার যখন মনে করবেন তখনই সেনাবাহিনী আসবে।’

   

জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার ড. বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন নুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।