Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভোটের রাতেই সাকিবের এলাকা ত্যাগ,বুধবার পেলেন দলীয় সংবর্ধনা

admin • 07 Feb 2024, 06:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভোটের রাতেই সাকিবের এলাকা ত্যাগ,বুধবার পেলেন দলীয় সংবর্ধনা

বিপিএল খেলায় অংশ নেওয়ার কারণে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ভোটের রাতেই মাগুরা ত্যাগ করেন। খেলার ফাঁকে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি মাগুরা ফিরলে বুধবার সাকিব এবং একই সঙ্গে মাগুরা-২ আসন থেকে নির্বাচিত ড. বীরেন শিকদারকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মাগুরা আছাদুজ্জামান অটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সব ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

এ সময় উভয় সংসদ সদস্য মাগুরাকে দেশের মধ্যে অন্যতম সুন্দর এবং একটি দৃষ্টান্তমূলক উল্লেখযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা শেষে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বলেন, রাজনীতিতে আমি নতুন। বিধায় জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার এবং প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে পরামর্শক্রমে মাগুরাকে সুন্দরভাবে গড়ে তোলার কাজ শুরু করব।

অন্যদিকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার বলেন, মাগুরার মানুষ এবং দলের পক্ষ থেকে আমাদের যেভাবে সংবর্ধিত করেছে তাতে আমাদের দায়িত্ব এবং ঋণ আরও বেড়ে গেছে। আমরা উভয় সংসদ সদস্য একযোগে মাগুরার জন্য কাজ করব; যাতে এই জেলা সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে পরিচয় বহন করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।