Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

ভোটের দিন যেসব পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভোটের দিন যেসব পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা

ভোটার উপস্থিতি নিশ্চিত করতে আগামী ৭ জানুয়ারি গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করবে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্টিমার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেট কারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।

 

তিনি বলেন, যাতায়াতকে যদি আমরা রেস্ট্রিকটেড করি তাহলে ভোটাররা তো কেন্দ্রেই যাবে না। ঢাকায় যদি বলেন ভোটের দিন প্রাইভেটকার বন্ধ, একটা মানুষ কি ভোট কেন্দ্রে যাবে? কেউ যাবে না।

 

অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

   

জননিরাপত্তা বিভাগের সচিব বলেন, নির্বাচনে যানবাহন চলাচলে যেসব কঠোরতা ছিল, তা এবার আমরা নির্বাচন কমিশনারের মতামত নিয়ে কিছুটা শিথিল করা হয়েছে।

   

বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটি যানবাহন প্রয়োজন হয়। যেসব যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয়, সেগুলোর চলাচলের বৈধতা দেয়া হয়েছে। এই সংক্রান্ত সার্কুলারও দ্রুত পাওয়া যাবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।