Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। অঞ্চলভেদে বিভিন্ন স্থানে এ কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

এ সংক্রান্ত চিঠি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে সোমবারই পাঠানো হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

১৯ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হবে।

প্রশিক্ষণ শুরুর বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান জানান, প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। অঞ্চলভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ধাপে ধাপে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রিজাইডিং অফিসার চার লাখ ছয় হাজার ৩৬৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জনসহ মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

৪২ হাজার ১৪৯টি ভোটকেন্দ্র ধরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, এতে ভোটকক্ষ ধরা হয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৬৫টি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।