Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
এক্সক্লসিভ

ভিসা ছাড়াই আমিরাতে যেতে পারবেন যেসব দেশের নাগরিকরা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভিসা ছাড়াই আমিরাতে যেতে পারবেন যেসব দেশের নাগরিকরা

ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ করতে পারবেন ৮২ দেশের নাগরিক। অর্থাৎ বিশ্বের ৮২টি দেশের নাগরিকরা আগে থেকে ভিসা না নিয়ে আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।

ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া এই দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ করার সুযোগ পাবেন ৮২ দেশের নাগরিক। এসব দেশের নাগরিকরা আমিরাতে প্রবেশের সময় দুটি সম্ভাব্য ভিসার একটি পাবেন। এগুলো হচ্ছে- হয় তারা ৩০-দিনের প্রবেশ ভিসা পাবেন যা ১০ দিনের জন্য বাড়ানো যায়, অথবা ৯০ দিনের জন্য ভিসা পাবেন তারা।

এছাড়া আঞ্চলিক গোষ্ঠী গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ থেকে আরব আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিরা তাদের পাসপোর্ট বা তাদের পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। আমিরাতে প্রবেশের জন্য তাদের ভিসা বা স্পনসর প্রয়োজন হবে না।

খালিজ টাইমস বলছে, সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা আরব আমিরাতে পৌঁছানোর পর প্রাথমিকভাবে ১৪ দিনের প্রবেশ ভিসা পাবেন এবং প্রয়োজনে তাদের এই ভিসা আরও ১৪ দিনের জন্য বাড়ানোর আবেদন তারা করতে পারেন।

তবে ভারতীয় নাগরিকদের ওই পাসপোর্টটিতে আগমনের তারিখ থেকে কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে এবং ভ্রমণকারীর অবশ্যই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) যেকোনও দেশের ইস্যু করা ভিজিট ভিসা বা স্থায়ীভাবে বসবাসের কার্ড থাকতে হবে।

আমিরাতের কর্তৃপক্ষ বলছে, ভিসা-মুক্ত প্রবেশ বা ভিসা অন অ্যারাইভালের জন্য যোগ্য নয় এমন পর্যটকদের মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ঢুকতে হলে এন্ট্রি পারমিট লাগবে, যা দেশে প্রবেশের আগেই নিজেদের স্পনসরের মাধ্যমে জারি করবে ইউএই। মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুসারে, ১১৫টি দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।