Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিশিল

admin • 17 Feb 2026, 08:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিশিল

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে বিজয়ী সাংসদ ও বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ার সংবাদে কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে ভিপি নুর মন্ত্রী হওয়ার খবরে তাৎক্ষণিক ভাই আনন্দ মিছিল বের করে কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলে যোগ দেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ তিয়াস।

 

উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতুর উত্তরপাশের গোলচক্কর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কুমারখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় এই মুহুর্তে খবর এলো ভিপি নুর মন্ত্রী হলো বলে স্লোগান দিতে শোনা যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

 

কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রকি আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুমারখালী সরকারি কলেজ শাখার আহবায়ক ফারহান নিলয়,যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন,খোকসা উপজেলা ছাত্র অধিকার পরিষদ সিয়াম শেখসহ মিছিলে অনেকেই উপস্থিত ছিলেন।

   

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দুটির প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নুরুল হক নুর। মঙ্গলবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।