Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভিডিও:ভিড়ের মধ্যে ট্রেনের টয়লেটে যেতে যাত্রীর কাণ্ড

admin • 03 Apr 2024, 01:09 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভিডিও:ভিড়ের মধ্যে ট্রেনের টয়লেটে যেতে যাত্রীর কাণ্ড

ট্রেনে ভিড় একটি সাধারণ বিষয়। যাত্রীতে ঠাসা এসব ট্রেনের ভেতর প্রতিদিন ঘটে নানান ঘটনা। যেগুলো অনেকে ক্যামেরায় ধারণ করেন। আর সেসব ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

 

ভারতে এবার ভাইরাল হয়েছে ব্যতিক্রম একটি ভিডিও। সেটিতে দেখা যাচ্ছে, এক যাত্রী টয়লেটে যেতে ‘স্পাইডারম্যানের’ মতো ঝুলে ঝুলে এগিয়ে আসছেন। ট্রেনের ভেতরে ওই সময় এতটাই ভিড় ছিল যে তার পক্ষে হেঁটে আসা কোনোভাবেই সম্ভব ছিল না।

 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে হাসি-তামাশা করেছেন। তবে ভিডিওটির মাধ্যমে ওঠে এসেছে যারা ভিড়ের মধ্যে ট্রেনে যাতায়াত করেন জরুরি প্রয়োজনে তাদের কতটা সমস্যায় পড়তে হয়। এছাড়া ভিডিওটির মাধ্যমে ফুটে উঠেছে ভিড় সম্পন্ন এসব ট্রেনে এ বিষয়টির সমাধান করা কতটা জরুরি।

 

ভাইরাল এ ভিডিওটি ধারণ করেছেন অভিনব পরিহার নামের ব্যক্তি। পরবর্তীতে তিনি এটি ইন্সটাগ্রামে প্রকাশ করেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, “সাধারণ ও স্লিপার ক্লাসে একটি সাধারণ দিন।'

 

ভিডিওটি নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, “স্পাইডারম্যান।” আরেকজন লিখেছেন, “স্পাইডারম্যান নো ওয়ে টয়লেট।” অপর একজন লিখেছেন, “ট্রেনে থাকা ৭৫ শতাংশের কোনো টিকিট নেই। গ্যারান্টি দিয়ে বললাম।'

 

কয়েকদিন আগে ভারতের উজ্জান জংশনে দাঁড়ানো একটি ট্রেনের ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ট্রেনটিতে এতটাই ভিড় ছিল যে সাধারণ যাত্রীরা জানালা দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করতে থাকেন।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।