Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
এক্সক্লসিভ

ভিডিও: কাঁধের ওপর ঘুমানোয় সহযাত্রীকে মেরে অজ্ঞান করে দিলেন তিনি!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভিডিও: কাঁধের ওপর ঘুমানোয় সহযাত্রীকে মেরে অজ্ঞান করে দিলেন তিনি!

বাসে, ট্রেনে বা প্লেনে ভ্রমণের সময় পাশে বসা যাত্রী কাঁধের ওপর ঘুমিয়ে পড়েছেন— এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেকে। পাশের যাত্রীর এমন কাণ্ডে অনেকে বিরক্ত হন। আবার অনেকে হয়ত বলেন, থাক একটু ঘুমাক!

তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবওয়েতে এক ব্যক্তি তার কাঁধের ওপর ঘুমানোয় সহযাত্রীর ওপর এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে, তাকে মেরে রীতিমতো অজ্ঞান করে দিয়েছেন তিনি। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে, কনুই দিয়ে পাশের যাত্রীকে বেশ জোরে আঘাত করেছেন ওই ব্যক্তি।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিরক্ত ওই ব্যক্তি তার মুখোমুখি বসা কারও সঙ্গে তর্ক করছেন। এরপর যে যাত্রী তার কাঁধের ওপর ঘুমিয়েছিলেন— তিনি তখন কিছু একটা বলেন। তখন ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে বলেন, ‘আমি তোমার ভাষায় কথা বলি এবং আমি জানি তুমি কে। অন্য কোথাও গিয়ে ঘুমাও, চুপ করো। ’ এমনটি বলার পর ঘুম ঘুম চোখে ওই যাত্রী তাকে কানে কানে কিছু একটা বলার চেষ্টা করেন। এরপরই তিনি তার কনুই দিয়ে ওই যাত্রীর মুখে তিনবার আঘাত করেন। এতে তিনি কিছু সময়ের জন জ্ঞান হারান।

https://twitter.com/i/status/1694598607226483038

ওই যাত্রীকে আঘাত করার পরই সামনে বসা তার বন্ধু আঘাতকারী ব্যক্তিকে মারধর শুরু করেন। এরপর কিছুক্ষণ তাদের মধ্যে হাতাহাতি চলে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সাবওয়ে ট্রেনটি স্টেশনে চলে আসলে হামলার শিকার ব্যক্তি নেমে যান। তবে তারা পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

গত ২৪ আগস্ট রামা নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। তবে সাবওয়েতে মারামারি কবে হয়েছিল সেটি উল্লেখ করা হয়নি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।