Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ভিডিওকলে কথা বলার সময় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভিডিওকলে কথা বলার সময় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

বাগেরহাটের মোড়েলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পাওয়ায় শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছেন।

 

নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

 

ঘটনার সময় সঙ্গে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, আমাদের এক নিকট আত্মীয়ের বিয়েতে মোরেলগঞ্জের ওপারে বরযাত্রী যাচ্ছিলাম। ফেরি পারাপারের সময় বাবা মোবাইল ফোনে কথা বলছিলেন। অসাবধনতাবশত ফেরির বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যান।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউস ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পর পরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।