Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

ভারত থেকে এল ২ হাজার ৭০০ টন আলু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভারত থেকে এল ২ হাজার ৭০০ টন আলু

গত পাঁচদিনে ভারত থেকে দেশে এসেছে ২ হাজার ৭০০ টন আলু। এখন পর্যন্ত সরকার থেকে ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

 

আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে সরকারনির্ধারিত আলুর দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা হলেও খুচরা বাজারে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

দাম নিয়ন্ত্রণ করতে এর আগে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয়।

 

এদিকে আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে দেশি আলু কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে। খুচরা বাজারে কেজিপ্রতি আলুর দাম কমেছে গড়ে ১০ টাকার মতো।

 

তবে সরকারনির্ধারিত আলুর দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু খুচরা বাজারে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে। কয়েক দিন আগেও ক্রেতারা খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে আলু কিনেছে।

   

এ ব্যাপারে কথা হয় রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলুর ব্যবসায়ী বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমদানির খবরে আলুর দাম কমতে শুরু করেছে।

 

সোমবার পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৩ থেকে ৩৫ টাকা দামে। খুচরা বাজারে ৪০-৪৫ টাকা দামে আলু বিক্রি করার কথা। ’

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।