জেলার খবর
ভারতে পালানোর সময় আ. লীগ নেতা গ্রেপ্তার
admin
• 10 Nov 2024, 10:01 PM
• পঠিত 2 বার
ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম আলফাজ উদ্দিন। তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি গ্রেপ্তার হন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





