Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

ভারতসহ ৫ দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভারতসহ ৫ দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ ভুটান, নেপাল ও মালদ্বীপের সরকার ও রাষ্ট্র প্রধানদের আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে আম পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানো হবে (যা ফ্লাইটের ওপর নির্ভর করবে) এসব আম।

 

সূত্র আরও জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে উপরিউক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এবং ভারতের কয়েকটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীর কাছে।

 

এরই মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাঁড়িভাঙা আম উপহার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।