Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin • 17 Nov 2024, 08:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে মো. আকমল হোসেন (৫২) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক দোভাষীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে উপজেলার থানাপাড়া গ্রামের দরিনারিচা এলাকায় আব্দুল্লাহ আল মামুনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আকমল হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বথ পালিগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এ ঘটনায় মুঠোফোনে সর্বশেষ কথোপকথনের প্রমাণ পাওয়ায় নিহত আকমল হোসেনের তৃতীয় স্ত্রী শবনম মুস্তারি স্বর্ণা (২৮)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় জানান, আকমল-স্বর্ণা দম্পতি কয়েক মাস আগে এই বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। আমরা যতটুকু জানি এটা তার তৃতীয় স্ত্রী এবং পরিবারের অমতে তারা বিয়ে করেছেন। আকমল হোসেনকে প্রতিদিনের মতো তার কাজে বের হতে দেখা যায়নি আজ। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির মালিক ও আশেপাশের লোকজন তাকে তার শয়নকক্ষের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেয়া অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আকমল হোসেনের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।