Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

admin • 21 Jan 2024, 06:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

কুড়িগ্রামে ঘন কুয়াশায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে জেলার ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)।

 

স্থানীয়রা জানায়, সকাল পৌনে ৯টার দিকে ভূরুঙ্গামারীতে একটি কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল তারা। পথিমধ্যে তারা পাটেশ্বরী তালতলা সেতুর উপর পৌঁছালে একটি ভটভটির সাথে মোটরসাইকেল্টির মুখোমুখি সংঘর্ষ হয়।

   

পরে তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ভটভটির চালক ও হেলপার পলাতক রয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।