Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

ব্লকেড সরিয়ে রাজপথের একপাশে অবস্থানের আহ্বান নাহিদ ইসলামের

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ব্লকেড সরিয়ে রাজপথের একপাশে অবস্থানের আহ্বান নাহিদ ইসলামের

রাজপথের ব্লকেড সরিয়ে একপাশের অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) নাহিদ ইসলামের বরাতে এক ফেসবুক পোস্ট এ কথা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম পোস্টে লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।-নাহিদ’

এদিকে, দেশের বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড করেছে ছাত্র-জনতা। এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম, সিলেট সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জে ঘটনায় জরীতদের গ্রেফতার করতে হবে।

এর আগে, গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রসঙ্গত, বুধবার দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে চৌরঙ্গী মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের সরিয়ে নেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।