ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আটকে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের পিংড়ি স্কুল সংলগ্ন ব্রিজের রেলিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আটকে যায় বাসটি।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, রাজাপুরের পিংড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আটকে গেছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তারা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসটিতে উদ্ধারের চেষ্টা চলছে।





