Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

ব্রিজের নিচে মিলল পল্লী চিকিৎসকের বস্তাবন্দী লাশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ব্রিজের নিচে মিলল পল্লী চিকিৎসকের বস্তাবন্দী লাশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাজিম দেওয়ান (৬২) নামের বস্তাবন্দী এক পল্লি চিকিৎসককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে পৌর এলাকার বাকাইল মহিলা কলেজ সংলগ্ন ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। নাজিম দেওয়ান নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কলেজ সংলগ্ন ব্রিজের নিচে একটি বস্তার মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা খুলে দেখেন। এ সময় ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ তাকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তার ছোট ছেলে আলিফ দেওয়ান পরিচয় শনাক্ত করেন। তিনি জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লোহাগড়া বাজারে যাওয়ার সময় নিখোঁজ হন তিনি। শনিবার সকালে লোহাগড়া থানায় একটি ডায়েরি করি। নিখোঁজের চারদিন পর বাবার সন্ধান পাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি আমরা।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, স্থানীয়রা তাকে বস্তাবন্দী অবস্থায় জীবিত উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখনও তার জ্ঞান ফেরেনি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।