Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
এক্সক্লসিভ

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর!

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) প্রস্তাবনায় সর্বোচ্চ ২০ শতাংশ দাম কমানোর কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সর্বনিম্ন ৫০০ টাকার পাঁচ এমবিপিএস সংযোগ ৪০০ টাকায় পাবে গ্রাহক। যদিও নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতারা।

দেশে বর্তমানে দিনে ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার ৪০ শতাংশই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায়। এক কোটি ৩৭ লাখ গ্রাহকের জন্য ২০২১ সালে পাঁচ থেকে ২০ এমবিপিএস পর্যন্ত তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি। এই রেটে সাড়ে তিন বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে আইএসপিগুলো।

তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দায়িত্ব নেয়ার পর বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলে আসছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি। যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন অর্থ মন্ত্রণালয়ে।

বিটিআরসি বলছে, অনুমোদন পেলে মাসে ৫০০ টাকার পাঁচ এমবিপিএস সংযোগে খরচ কমবে ১০০ টাকা। ১০ এমবিপিএসে ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ১২০০ টাকার পরিবর্তে ১১০০ টাকায় মিলবে ২০ এমবিপিএস।

 

বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ পর্যন্ত দাম কমানো সম্ভব। সরকার থেকে অনুমোদন পেলে এ সংক্রান্ত ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসির এমন উদ্যোগ ইন্টারনেট সেবাদাতাদের বড় ধরনের চাপের মুখে ফেলবে বলে মনে করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। তিনি বলেন, এমন উদ্যোগ বাস্তবায়িতি হলে ইন্টারনেট সেবাদাতারা বড় ধরনের চাপের মুখে পড়বে। অন্যদিকে টাকা কমালে মানসম্মত সেবায়ও বিঘ্ন ঘটতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।