Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ব্রডব্যান্ড ইন্টারনেটে ৭০০ টাকার প্যাকেজ মিলবে ৫০০ টাকায়

admin • 01 Jul 2025, 11:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্রডব্যান্ড ইন্টারনেটে ৭০০ টাকার প্যাকেজ মিলবে ৫০০ টাকায়

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বড় ধরনের ছাড় দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। তারা জানিয়েছে, ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়া হবে, যা আজ ১ জুলাই, মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

 

আইএসপিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো আইএসপি এখন ৫ এমবিপিএস প্যাকেজ দেয় না। এটা কমবেশি গড়ে ১০ এমবিপিএস দেওয়া হয়। সেই অনুযায়ী আইএসপিএবি ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে।

 

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান আরও ভালো দেখতে চান। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ও রেভিনিউ শেয়ার (রাজস্ব ভাগাভাগি) প্রত্যাহার করে নেয়, তাহলে আইএসপিগুলো পরবর্তী সময়ে ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী গ্রাহককে ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিত করতে পারবে।

 

তিনি আরও বলেন, বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না, যা তারা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।