Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্যবসায়িক দ্বন্দ্বে ফাঁসানো হয় জুলাই গণহত্যার মামলায়

admin • 17 Nov 2024, 05:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্যবসায়িক দ্বন্দ্বে ফাঁসানো হয় জুলাই গণহত্যার মামলায়

রাজধানীর বাড্ডার পাথর ব্যবসায়ী আমিনুল ইসলামকে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে জুলাই গণহত্যার ঘটনার দুই মামলায় আসামি করা হয়েছে। রোববার ভুক্তভোগী ব্যবসায়ী নিজেই এ  অভিযোগ করেছেন।

জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও কদমতলী থানার মামলায় ব্যবসায়ী আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। দুটি মামলারই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের মিডিয়া রুমের সামনে এক সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, আমার সাবেক ব্যবসায়িক পার্টনার আসাদুল ইসলাম ও আমির হোসেন ষড়যন্ত্র করে আমাকে জুলাই গণহত্যা মামলার আসামি করেছেন। কারণ তারা আমার ১৪ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলার আসামি। অর্থ আত্মসাতের মামলা থেকে বাঁচতে আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও মামলার এজাহারে আমাকে যুবলীগ নেতা উল্লেখ করা হয়েছে। এটা ডাহা মিথ্যা। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

এর আগে, ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের অভ্যন্তরে মারধর ও হামলা ঘটনায় করা মামলায় আসামিদের থেকে অর্থ নিয়ে সিআইডির বিরুদ্ধে প্রতিবেদন পাল্টে দেওয়ার অভিযোগ করেছিলেন রাজধানীর বাড্ডার এই পাথর ব্যবসায়ী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।