Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে দেশের চার কোটি পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তার সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ বিবেচনায় নিয়ে জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।  

 

এদিকে, সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস হয়েছে। এর ফলে, দেশে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এদিকে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রকোপ বেড়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় সংসদের প্রথম বেলার অধিবেশন। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদে লিখিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালী-১ আসনের এমপি এ এম মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বিএনপির সরকারের মূল দর্শন হলো সব পরিবারের উন্নয়ন করা। 

 

এরপর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বিল পাসের আহবান জানালে তা কণ্ঠভোটে পাস হয়।  বিলটি পাস হওয়ায় দেশে নিষিদ্ধ থাকছে আওয়ামীলীগের কার্যক্রম। এর আগে, জরুরী জন-গুরুত্বপূর্ণ বিষয় হামের প্রকোপ নিয়ে সংসদে টিকার মজুত জানতে চান স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।