Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ভঙ্গে ৩-৫ লাখ টাকা অর্থদন্ড

admin • 27 Nov 2023, 05:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ভঙ্গে ৩-৫ লাখ টাকা অর্থদন্ড

বিভিন্ন অপরাধে ৩-৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

বৈঠকে ‘জয়িতা ফাউন্ডেশন আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।