Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

বোরকা পরে গার্লস স্কুলে যুবক, অতপর.....

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বোরকা পরে গার্লস স্কুলে যুবক, অতপর.....

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে ঢুকে পুলিশের হাতে আটক হয়েছেন এক তরুণ। আটকের সময় পুলিশের সঙ্গে ওই তরুণের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সেই তরুণের নাম সাদমান সাকিব (১৫)। সে নাটোর শহরের আলাইপুরের শুখেল হকের ছেলে এবং নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির (প্রভাতি শাখা) শিক্ষার্থী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শহরের আলাইপুরে অবস্থিত নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতরে বোরকা পরিহিত একজনকে সন্দেহজনক মনে হলে বিদ্যালয়ের ছাত্রীরা তাকে ঘিরে ধরেন। পরে বিষয়টি পুলিশকে জানালে এক পুলিশ সদস্য ওই ব্যক্তির কাছে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, আজ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। দুপুর আড়াইটার দিকে এক তরুণ বোরকা পরে বিদ্যালয়ের ভেতরে ঢুকে পরে। তার চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে বহিরাগত কোনো পুরুষের ঢোকার কথা নয়। গেটে পুলিশ ছাড়াও দুই শিক্ষক ছিলেন। ওই তরুণের নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য থাকতে পারে।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমি দুপুরে জেনেছি, সদর থানার ওসি বিষয়টি দেখছেন।

এ বিষয়ে জানতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।