Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কুমারখালী প্রেসক্লাবের মতবিনিময়

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কুমারখালী প্রেসক্লাবের মতবিনিময়

কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ আগস্ট ) সকালে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেসময় সমন্বয়করা জানান, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। ইতিমধ্যেই আমরা কুমারখালীতে বাজার মনিটরিংএর কার্যক্রম চলমান রেখেছি, ফুটপাত, সিএনজি স্টান্ডের দীর্ঘ দিনের চাঁদাবাজি বন্ধ করেছি।

 

কুমারখালী সরকারি কলেজে সকল ধরনের রাজনীতি বন্ধ ঘোষনা করা হয়েছে, পৌর পার্ক উনমুক্ত করা হয়েছে বলেও বক্তব্যে জানান সমন্বয়করা। এছাড়াও জনগনের দীর্ঘ দিনের দাবির পেক্ষিতে সৈয়দ মাসুদ রুমী সেতু থেকে টোল আদায় বন্ধ ঘোষনা করা হয়েছে ।

 

মতবিনিময় সভায় কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান আলী খান, সমন্বয়ক কামরুজ্জামান সোয়াদ, মাহিন বিশ্বাস, সহকারী সমন্বয়ক আফ্রিদি জামান, মাশরাফুল ইসলাম তিহা, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ বক্তব্য রাখেন। সেসময় কুমারখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।