Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত

সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার সাংগঠনিক পদ সাময়িক স্থগিত করা হয়েছে।

 
তারা হলেন- হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান।  
সোমবার (৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।  
এতে বলা হয়, প্রাথমিক তদন্তে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি, কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে না- সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।  

একই সঙ্গে কারণ দর্শানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রমও সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।