Sunday, 25 October 2026
শিরোনাম
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
ক্যাম্পাস

বেরোবিতে স্মার্ট সোসাইটির উদ্যোগে 'সিভি রাইটিং ও ডিভলপিং ক্যারিয়ার প্লান' ওয়ার্কশপ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বেরোবিতে স্মার্ট সোসাইটির উদ্যোগে 'সিভি রাইটিং ও ডিভলপিং ক্যারিয়ার প্লান' ওয়ার্কশপ

শিক্ষার্থীদের হাতে-কলমে সিভি তৈরি শেখানো ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্মার্ট সোসাইটি। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে বেরোবি স্মার্ট সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে 'সিভি রাইটিং ও ডিভলপিং ক্যারিয়ার প্লান' ওয়ার্কশপ থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক ধারণা ও সিভি তৈরি শিখানো হয়।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট গবেষক মাহামুদুল হক ক্যারিয়ার বিষয়ক ধারণা দেন এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক ও বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সাবেক সহযোগী নিয়াজ মাখদুম উপস্থিত শিক্ষার্থীদের হাতে-কলমে সিভি তৈরির বিভিন্ন কলাকৌশল এবং নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এ ওয়ার্কশপে এসে আমি নিজেও নতুন কিছু শিখতে পেরেছি। অনেক ব্যস্ততার মাঝে এসে ভালো লাগলো। আমি শিক্ষার্থীদের বলবো তারা যেনো ধরণের অনুষ্ঠানে বেশি বেশি অংশগ্রহণ করে।

 

আর আমি স্মার্ট সোসাইটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, সিভি তৈরি করতে এর আগে যে সমস্যার সম্মুখীন হইতাম এবং ভুল করেছিলান এ ওয়ার্কশপে অংশ নিয়ে তা দূর হয়ে গেছে। এখন নিজেই নিজের জন্যে ভালো সিভি তৈরি করতে পারবো।

 

সংগঠনটির আহ্বায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব শিপন তালুকদার বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের উদ্দেশ্য নিয়ে স্মার্ট সোসাইটির আত্মপ্রকাশ হয়েছে।

 

আজকে 'সিভি রাইটিং ও ডিভলপিং ক্যারিয়ার প্লান' ওয়ার্কশপের মাধ্যমে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো। আগামিতেও এ ধরণের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপসহ প্রশিক্ষণ মূলক প্রোগ্রাম এর আয়োজন করা হবে এবং অংশ নেয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

 

ওয়ার্কশপটির সঞ্চালনায় ছিলেন সংগঠনটির কো-অর্ডিনেটর রবিউল হাসান সাকিব। প্রসঙ্গত, স্মার্ট সোসাইটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।