Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

admin • 27 Aug 2025, 07:06 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

তিন দফা দাবিতে আজ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে। 

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ। তিনি জানান, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ওয়ালী উল্লাহ আরও বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।

এর আগে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধে অংশ নেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

  • ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।
  • কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
  • দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।