Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

বীরগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বীরগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মনি মার্ডি (৬৫) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনি মার্ডি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা গ্রামের মৃত রাম দাস মুর্মুর স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের গোয়ালপাড়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা দিলে মহিলাটি চাকার নিচে পড়ে যায়। সময় গাড়িটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের বৃদ্ধা মনি মার্ডি নিহত হন। গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও বীরগঞ্জ থানার উপপরিদর্শক শাহজাহান সিরাজ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।