Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
ক্যাম্পাস

বিশ্ব মানবাধিকার দিবসে কুবি ছাত্রদলের মানববন্ধন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিশ্ব মানবাধিকার দিবসে কুবি ছাত্রদলের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ছাত্রদলের নেতা-কর্মীরা দেশের সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের ঘটনার সঠিক বিচারের দাবি জানান। তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংসতা ও দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।

 

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, "বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে হাজারো মানুষ গুম ও খুন হয়েছে। আওয়ামী সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে লাখো মানুষ নির্যাতনের শিকার হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের দ্বারা ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অত্যাচারিত হয়েছে।"

 

তিনি আরও বলেন, "বিশ্ব মানবাধিকার দিবসে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা দিচ্ছি, এখন থেকে কোনো ক্যাম্পাসে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"

মামুন/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।