Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
এক্সক্লসিভ

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিশ্ব আলোকচিত্র দিবস আজ

আজ বিশ্ব আলোকচিত্র দিবস। ১৮৩৯ সালে ফরাসি সরকার এই দিনকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকেই প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়ে আসছে।

 

১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসফোর নিপেক ও লুইস ড্যাগুইর আবিষ্কার করেন ড্যাগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম।

 

এই উপায়ের নাম ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তাঁর নামানুসারেই পরে এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয়।

 

ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তির ওই দিনটি স্মরণে প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়। ফটোগ্রাফির অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে। নানা কর্মসূচিতে সারাবিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন আলোকচিত্র সংগঠনও দিবসটি উদযাপন করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।