Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
ক্যাম্পাস জেলার খবর

বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্টর চুরি,চোর ধরতে পুরস্কার ঘোষণা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্টর চুরি,চোর ধরতে পুরস্কার ঘোষণা
 জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম বিভাগ থেকে দুইটি প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে।
ওই ঘটনায় কেউ চোরের সন্ধান দিতে পারলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরষ্কার হিসেবে দেয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও তদন্ত কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,' চলতি বছরের ২৮ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সমাজকর্ম বিভাগের ১২৮ ও ১২৯ নং কক্ষ থেকে দুটি প্রজেক্টর চুরি হয়। যদি কোন ব্যক্তি চোরের সন্ধান দিতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরষ্কার হিসেবে দেয়া হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে তথ্যদানকারী'র সকল তথ্য ও পরিচয় নিশ্চয়তার সহিত গোপন করা হবে বলেও উল্লেখ্য করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, গত ৭ ডিসেম্বর ম্যানেজমেন্ট বিভাগ থেকেও দিন দুপুরে প্রজেক্টর চুরি হয়।
এর আগে ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে দুইটা প্রজেক্টর চুরি হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি প্রজেক্টর চুরি হয়েছে। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটির সিদ্ধান্তনুযায়ী চোরকে বের করতেই ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।