Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

বিশ্ববাজারে চিনির দাম কমলো

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্ববাজারে চিনির দাম কমলো

আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমেছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। ফলে ভোগ্যপণ্যটির দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী মার্চের অপরিশোধিত চিনির মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৬ দশমিক ৮৬ সেন্টে।

 

একই কার্যদিবসে আসছে মার্চের সাদা চিনির দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ বা ৩ ডলার ৫০ সেন্ট। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৩৪ ডলার ৭০ সেন্টে।

 

ব্রাজিলে চিনি উৎপাদন ২০২৩/২৪ অর্থবছরে বার্ষিক ২৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৪৬ দশমিক ৮৮ মিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে। দেশটির সরকারি সংস্থা কোনাব জানায়, অনুকূল আবহাওয়ায় সেখানে খাদ্যপণ্যটির উৎপাদনে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।