Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

বিয়ে বাড়িতে ‘গেটের টাকা’ নিয়ে সংঘর্ষ, আহত ৪

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে ‘গেটের টাকা’ নিয়ে সংঘর্ষ, আহত ৪

পটুয়াখালীর দশমিনায় বিয়েবাড়িতে গেটের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় বরপক্ষের প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বরপক্ষের ৩ জন এবং কনেপক্ষের ১ জন রয়েছেন। আহতরা হলেন, বরের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনের মামা জামাল হাওলাদার (৪০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ে বাড়ির গেটে টাকা নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে নারী সদস্যের গায়ে লাঠি লাগার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে চারজনকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে একজনকে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কনের বাবা সাগর মিয়া জানান, পাঁচ মাস আগে পারিবারিকভাবে রাকিব ও একমাত্র মেয়ের বিয়ে সম্পন্ন হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার (২৫ মার্চ) তারা আমাদের বাড়িতে কনে আনতে যায়। কনে বরের বাড়িতে নিয়ে আসলে আমরা আজ আমাদের বাড়িতে জামাইসহ নিতে যাই। পরে অনুষ্ঠানে গেটের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। তিনি দাবি করেন, কনেপক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি।

 

বরের বড় ভাই হারুনার রশিদ মল্লিক অভিযোগ করেন, গেটের টাকা নিয়ে বিরোধের জেরে কনে পক্ষের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং অনুষ্ঠানের নগদ প্রায় দুই লাখ টাকা লুট করা হয়েছে।

 

উভয় পক্ষই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আশাবাদ ব্যক্ত করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

 

দশমিনা থানার কর্মকর্তা (ওসি) ইমাম মেহেদী জানান, এ বিষয়ে এখনো আমরা কোনো তথ্য পাইনি, অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।