Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়ি ছাত্রীর অনশন, প্রেমিকের গা-ঢাকা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে শিক্ষকের বাড়ি ছাত্রীর অনশন, প্রেমিকের গা-ঢাকা

বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষক আল মামুনের বাড়িতে অনশনে বসেছে এক ছাত্রী। ওই ছাত্রীর অভিযোগ বিয়ের কথা বলে শিক্ষক মামুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। এখন বিয়ের কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার তালুকদারপাড়া গ্রামে সোমবার দুপুরে।

 

জানা গেছে, উপজেলার তালুকদার পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আল মামুন একই গ্রামের এক ছাত্রীকে প্রাইভেট পড়ান। ওই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ছাত্রীর অভিযোগ বিয়ের কথা বলে শিক্ষক আল মামুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ে করবে না বলে টালবাহানা করতে থাকে।

 

আমি নিরুপায় হয়ে বিয়ের দাবিতে শিক্ষক আল মামুনের বাড়িতে অনশনে বসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরে যাব না। তিনি আরও বলেন, আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। ওই ছাত্রী আল মামুনের বাড়িতে অনশনে আসার খবর পেয়ে শিক্ষক গা-ঢাকা দিয়েছে।

   

এ বিষয়ে আল মামুনের বাবা আমির হোসেন ওই ছাত্রী তার বাড়িতে এসে অনশনে বসার কথা স্বীকার করে বলেন, আমার ছেলে সঙ্গে ওই মেয়ের প্রেমের বিষয়টি আমি জানি না। আমার ছেলেকে বিয়ের জন্য অন্য মেয়ে দেখতে যাওয়ার খবর পেয়ে ওই মেয়ে বিয়ের দাবিতে আমার বাড়িতে এসেছে। তিনি আরও বলেন, ওই মেয়ের পরিবার ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

   

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।